কুমিল্লা

কুমিল্লা ইস্পাহানিয়ানস অ‍্যালোমনী এসোসিয়েশন গঠিত

কুমিল্লা ইস্পাহানিয়ানস অ‍্যালোমনী এসোসিয়েশনের লোগো, গ্লোরিয়াস কুমিল্লা ইস্পাহানিয়ানস (GCI). Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লা সেনানিবাস ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সম্প্রতি গঠিত হয়েছে “কুমিল্লা ইস্পাহানিয়ানস অ‍্যালোমনী এসোসিয়েশন (জিসিআই), যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর কতৃক অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জিসিআই এর সচিব সাব্বির হাসান বলেন, কুমিল্লা ইস্পাহানিয়ানস অ‍্যালোমনী এসোসিয়েশন তথা জিসিআই গঠনের মূল লক্ষ্য হলো, ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের একত্রিত করা। তাদের সাফল্য অর্জন সবার সাথে শেয়ার করা এবং নতুন শিক্ষার্থীদের জীবনে সফল হতে উৎসাহী করা।

তিনি আরও বলেন, ইস্পাহানি স্কুল এন্ড কলেজের যে সকল শিক্ষার্থীরা অভাব অনটনের কারণে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারছে না এবং যে সকল শিক্ষার্থীরা শারীরিকভাবে অসুস্থ তাদের সকলকে সেবা ও সহায়তা প্রদানে যেন বাকি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন সেই চেষ্টা অব্যাহত রাখার উদ্দেশ্যে আমরা প্রাথমিকভাবে দেশের আনাচে কানাচে থাকা সকল শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলনী করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা আগামী শনিবার (৪ অক্টোবর) ঢাকার পূর্বাচলের জল সিঁড়ি আবাসন এলাকায় অবস্থিত রোজ জল সিঁড়ি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে রেজিস্ট্রেশনের জন্য +৮৮০ ১৭১৩-০৩৩০৪২  এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…