চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাস থেকে ফিরেই ডাকাতের কবলে, দুই ডাকাত গুলিবিদ্ধ

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৮:৪৯ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাতগুলিবিদ্ধ হয়েছে। তারা ডেনমার্ক থেকে ফেরা এক প্রবাসীর বাড়ি ফেরার পথে গাড়ি থামিয়ে ডাকাতি করছিল।

এ ঘটনায় ঐ প্রবাসী ও এক পুলিশ সদস্য আহত হন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের মাটিয়ারা এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায়(রবিবার) এ ঘটনা ঘটে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

Banglabid

তিনি জানান, গোলাগুলিতে এসআই ইয়াছিন নামে এক পুলিশ সদস্যও আহত হয়েছে। এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, ডেনমার্ক ফেরত এক প্রবাসী ফেনী যাবার পথে কুমিল্লার সদর দক্ষিণে মাটিয়ারা এলাকায় ডাকাতির কবলে পড়ে। এসময় পুলিশের একটি টহল দল তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে। একপর্যায়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। দলের অন্য সদস্যরা পালিয়ে‍ যায়।

তিনি জানান, ৫-৭ জনের একটি সশস্ত্র দল ডাকাতিতে অংশ নেয়। তারা ভিকটিমকে কুপিয়ে আহতও করে। ভিকটিমকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পরবর্তী

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত কমেছে

পরবর্তী
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত কমেছে

নৌকা ও লঞ্চের মধ্যে সংঘর্ষের দৃশ্য, নিহত ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

সেতুর সাথে লঞ্চের ধাক্কা লেগে নিহত ৩

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT