বাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তরে চিরুনি অভিযান

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তরে চিরুনি অভিযান, fumigation in progress. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তরে ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালানো হচ্ছে, ধোঁয়া ও ফগিং কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়াও ডেঙ্গু সচেতনতায় কলসেন্টার চালু করতে যাচ্ছে উত্তর সিটি করপোরেশন।

শনিবার ৮ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশন এসব তথ্য নিশ্চিত করে। মেয়র আতিকুল ইসলাম বলেন, আজ থেকে প্রতিটি ওয়ার্ডে শুরু হচ্ছে চিরুনি অভিযান। এই অভিযান পরিচালনা করবে সিটি করপোরেশনের ১০টি দল। আর পরশু সোমবার থেকে চালু হবে কলসেন্টার।

জনপ্রতিনিধিদের উদ্দেশে মেয়র বলেন, যেসব এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেসব এলাকার জনপ্রতিনিধিরাও এর জন্য দায়ী থাকবেন।

সম্প্রতি নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতি। চরম এই অবস্থায় খোদ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ এডিস মশা জরিপ বলছে, ঢাকার দু’সিটি করপোরেশনের ৫৫টি ওয়ার্ড এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে মাসব্যাপী ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ডিএনসিসি।

শুরুতে শ্যামলি, রিং-রোডের জাপান গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ভবনের বেজমেন্টে লার্ভার অস্তিত্ব পায় উত্তর সিটি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রাজধানীর ৪৩ শতাংশের বেশি বহুতল ভবনে এডিসের লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। জাপান গার্ডেন সিটির বেজমেন্টেও লার্ভা পাওয়ায় জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মেয়র জানান, এই ১০টি দল আগামী এক মাস দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে এই অভিজান পরিচালিত করবেন।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু নিয়ন্ত্রণ ঢাকা উত্তর সিটি করপোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…