ফুটবল

যাদের নিয়ে আর্জেন্টিনার পরীক্ষা নিতে নামতে পারে কলম্বিয়া

আর্জেন্টিনার খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে উল্লাসে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রায় ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ওঠেছে কলম্বিয়া। দ্বিতীয় শিরোপা জয়ের পথে তাদের সামনে বাধা আর্জেন্টিনা। লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়াদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত নেস্ত্রো লরেঞ্জোর শিষ্যরা।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ। কোনো মেজর টুর্নামেন্টে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশায় কলম্বিয়া। ২০০১ সালে কোপায় মেক্সিকোকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল তারা।

চলতি আসরে দারুণ করছে কলম্বিয়া। এখন পর্যন্ত কোনো হার দেখেনি দলটি। গ্রুপপর্বে ব্রাজিলের বিপক্ষে ড্র করেছিল। ফাইনালে আর্জেন্টিনার ভালোই পরীক্ষা নিবে দলটি।

ফাইনালে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না কলম্বিয়া। সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে দুটি হলুদ কার্ড (লাল কার্ড) দেখেছিলেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ। ফলে শিরোপা মঞ্চে নিষেধাজ্ঞায় থাকছেন।

মেসি-ডি মারিয়া-আলভারেজদের পরীক্ষা নিতে কার্লোস কুয়েস্তা, ডেভিনসন সানচেজ ও সান্তিয়াগো আরিয়াসরা থাকছেন। আক্রমণে জেমস রদ্রিগেজের পাশাপাশি আছেন লুইস ডিয়াজ।

কলম্বিয়ার সম্ভাব্য একাদশ: ক্যামিলো ভার্গাস (গোলরক্ষক), জোহান মোজিকা, ডেভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, সান্তিয়াগো আরিয়াস, রিচার্ড রিওস, জেফারসন লারমা, মাতেউস উরিবে, জেমস রদ্রিগেজ, লুইস ডিয়াজ ও জন কর্ডোবা।

বিষয়:আর্জেন্টিনা কলম্বিয়া রদ্রিগেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…