চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

গত জুলাইয়ে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জিতেছে আর্জেন্টিনা। প্রায় মাস দুয়েক পরে আবারও মুখোমুখি হচ্ছে দলদুটি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মঙ্গলবার রাতে কলম্বিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা। তার আগে অবশ্য দুঃসংবাদ পেয়েছে লিওনেল স্কালোনির দল। চোটের কারণে দুই তারকা ফুটবলারকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে বিশ্বজয়ীদের।

বৃহস্পতিবার ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চিলিকে হারানো ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাক অ্যালিস্টার। ম্যাচে একটি গোলও করেছিলেন তারকা মিডফিল্ডার। তারকা ফুটবলারের চোট পুরোপুরি সারেনি। তাতে না পাওয়ার শঙ্কা থেকে গেছে। চোটে আক্রান্ত ফরোয়ার্ড নিকো গঞ্জালেসও। তাকে নিয়েও রয়েছে শঙ্কা।

বুয়েনস এইরেসে অ্যালিস্টার দলের সঙ্গে অনুশীলন করলেও গঞ্জালেস আলাদা অনুশীলন করেছেন। তবে দুই ফুটবলারের খেলা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। অবশ্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও দুজনের খেলা-না খেলার বিষয়ে নিশ্চিত করেননি। বলেছেন, ‘আমরা এখনো একাদশ কী রকম হবে, সেটা ঠিক করিনি। তবে নিশ্চিতভাবেই কিছু পরিবর্তন আসবে।’

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াচোটবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬

হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ২৪৩

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দুবাইভিত্তিক ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিবে

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ২ মামলায় আইভীর জামিন বহাল

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT