দুই ট্রাকের সংঘর্ষে আটকে পড়া চালককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

দুই ট্রাকের সংঘর্ষের ফলে আহত চালককে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিশোরগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নতুন জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ভিতরে আটকে পড়া এক চালককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নতুন জেলখানা মোড় এলাকায় দুই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
‘এ ঘটনায় ট্রাকের ভিতরে এক ব্যক্তি আটকা পড়ে এমন খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা কেটে বাবু নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’
যানচলাচল স্বাভাবিক হয়েছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী।






