বিনোদন

জরুরি সংযোগ থেকে ২১ লাখ টাকা ও ২০ ট্রাক ত্রাণ সংগ্রহ

বৃহৎ অনুষ্ঠানে সংগীত পরিবেশনা ও ত্রাণ সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে সংগীত পরিবেশনা ও ত্রাণ সংগ্রহের জন্য মানুষের ভিড়, বড় পর্দায় ছবি ও লেখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বন্যার্তদের সাহায্যের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জরুরি সংযোগ কনসার্টের আয়োজন ছিলো শুক্রবার (২৩ আগস্ট)। এদিন বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে এই কনসার্টটি শুরু হয়।

কনসার্টে শিরোনামহীন, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করেন। জরুরি সংযোগ কনসার্টে আসা দর্শনার্থীরা বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে টাকা ও ত্রাণ নিয়ে আসেন।

শিরোনামহীনের পেজ থেকে জানানো হয়েছে, শুক্রবার ‘জরুরি সংযোগ’ কনসার্ট থেকে অর্থ সংগ্রহ হয়েছে ২১ লাখ ৪১ হাজার দুইশত টাকা। পাশাপাশি বন্যা কবলিত এলাকার জন্য প্রায় ২০ ট্রাক পরিমাণ ত্রাণ সংগ্রহ করা হয়েছে।

উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিরোনামহীন জানায়, “কৃতজ্ঞতা রইল যারা এভাবে পাশে এসে দাঁড়িয়েছেন। কৃতজ্ঞতা জানাই আয়োজকদের এবং ভলান্টিয়ারদের যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন।”

“খুব দ্রুত ভলান্টিয়াররা বন্যা আক্রান্ত অঞ্চলে সেগুলো পৌঁছে দেয়ার চেষ্টা করবে। গত কয়েকটা সপ্তাহ বাংলাদেশ শুধু অবাকই করে গেছে আমাদের। মানুষ মানুষের জন্যে।”

এই তথ্য জানানোর আগে শিরোনামহীনের পেজ থেকে একটি ভিডিও স্টোরি শেয়ার করা হয়। যে ভিডিওতে দেখা যায় জরুরি সংযোগ কনসার্টে পারফর্ম করছে দলটি। যেখানে তারা প্রথমবারের মতো স্টেজে গাইছে ছাত্র-জনতার আন্দোলন নিয়ে সদ্য প্রকাশিত নতুন গান ‘কেন’!

বিষয়:কনসার্ট গান শিরোনামহীন সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…