গাজীপুর সিটি নির্বাচন: ৫ মেয়র প্রার্থীসহ ১৫৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ ও বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, যেখানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর ১৩ এপ্রিল বিকেল পর্যন্ত পাঁচ মেয়র প্রার্থীসহ মোট ১৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৫২ জন এবং সাধারণ আসনে কাউন্সিলর পদে ১০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত এ মনোনয়নপত্র সংগ্রহ দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ হল ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ আল মামুন মন্ডল, মো. আতিকুল ইসলাম (গণফ্রন্ট), মো. রাজু আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী শাহনুর ইসলাম।





