চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির কারণে ভারতে বাতিল হতে পারে ‘কোল্ডপ্লে’র কনসার্ট?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
কোল্ডপ্লে ব্যান্ডের সদস্যরা স্টেজে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে আগামী বছর মুম্বাইয়ে তাদের মিউজিক অব দ্য স্পেয়ার্স ওয়ার্ল্ড ট্যুরের তিনটি শো করতে যাচ্ছে। যা নিয়ে উচ্ছ্বসিত পুরো ভারতবাসী।

রবিবার (২৯ সেপ্টেম্বর) থেকে কনসার্টটির অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্ম বুকমাইশোতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। যেখানে বেশ চড়া ও আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে কনসার্টটির টিকেট।

জানা গেছে, রবিবার টিকেট বিক্রি শুরু হওয়ার পর দাম ছিল ২,৫০০ থেকে ১২,০০০ রুপির মধ্যে। ১ লাখ ৮০ হাজার টিকিট কেনার জন্য অপেক্ষায় ছিলেন অন্তত এক কোটি ভক্ত!

অনেক ভক্তই অভিযোগ করেছেন যে, তারা ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে অপেক্ষা করেছেন, সাইট ক্র্যাশ করেছে। আবার কারও অভিযোগ টিকিট বিক্রির প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত ছিল, কারণ পুনরায় বিক্রেতারা অফিসিয়াল সাইটে প্রকাশের আগেই টিকিট পাঁচগুণ বেশি দামে ৯ লাখ রুপিতে বিক্রি করেছেন। ফলে কালোবাজারির অভিযোগ উঠেছে কনসার্টটির অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্ম বুকমাইশো এর বিরুদ্ধে।

ইতোমধ্যে বুকমাইশো এর সিইও আশিস হেমরাজানিকে তলব করেছে মুম্বাই পুলিশ। তার এবং কোম্পানি প্রযুক্তি প্রধানের কাছে সমনও পাঠানো হয়েছে। এদিকে কনসার্টের আয়োজন শুরুর আগেই কনসার্টের এই অরাজকতার কারণে বাতিল হওয়া নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। গুঞ্জন উঠেছে বাতিল হয়ে যেতে পারে বহুল প্রতিক্ষীত এই কনসার্টটি।

এদিকে গত বছর ভারতে লাইভ কনসার্ট থেকে প্রায় ৮০০ কোটি রুপি আয় হয়েছে, আর ২০২৫ সালের মধ্যে এই পরিমাণ প্রায় ২৫ শতাংশ বাড়বে।

Reneta

মাহিন্দ্রা ব্লুজ মিউজিক ফেস্টিভালের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান টেলিস বলেন, ”কনসার্ট এখন একজন ব্যক্তির এবং দেশের সাংস্কৃতিক মর্যাদার অংশ হয়ে উঠেছে।”

গত দশকে এড শিরান, অ্যালান ওয়াকার এবং ডুয়া লিপার মতো স্বনামধন্য আন্তর্জাতিক শিল্পীরা ভারতে পারফর্ম করেছেন। অ্যালান ওয়াকার ও ডুয়া লিপা এই বছরও ভারতে পারফর্ম করতে আসবেন।

টেলিস বলেন, ”ভারত, অন্যান্য শিল্পের মতো সংগীতের ক্ষেত্রেও একটি উদীয়মান বাজার। এখানে বিশাল এক তরুণ জনগোষ্ঠী রয়েছে, যারা খরচ করার ক্ষমতা রাখে।” –বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টকোল্ডপ্লেব্যান্ডব্রিটিশ ব্যান্ডভারতে কনসার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT