বিনোদন

নতুন গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

কোক স্টুডিও বাংলার নতুন গানের পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো ছবি

ডিজিটাল ফার্স্ট প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’ আবারও ফিরছে। সম্প্রতি কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের এক ফেসবুক পোস্ট এই আলোচনা আরো উস্কে দিয়েছে।

সদ্যই অর্ণব তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেন, `যদি থাকেন রাজি? ধরবেন নাকি #Baaji? কোক স্টুডিও বাংলা’র পরের গান আসবে কবে- পরশু, তরশু নাকি আজি?

জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির বহুল প্রত্যাশিত সিজন-৩ আগামি শনিবার (২৩ আগস্ট) থেকে আবারও শুরু হতে যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবারও দর্শক-শ্রোতারা উপভোগ করতে পারবেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে আইকনে পরিণত হওয়া কোক স্টুডিও বাংলার মিউজিক্যাল ফিউশন, প্রাণবন্ত পারফরম্যান্স এবং চমকপ্রদ সব আয়োজন।

এরইমধ্যে সিজন ৩-এর তিনটি চার্ট-টপ গান প্রকাশ পেয়েছে, যার সর্বশেষটি ছিল নতুন উপস্থাপনায় ওয়ারফেজ ব্যান্ডের গান ‘অবাক ভালোবাসা’। সামনে আসতে চলেছে আরও ছয়টি গান, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরাও যা সৃজনশীলতার সীমা আরও প্রসারিত করবে।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, ‘আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের কণ্ঠেও ঝরেছে একই সুর। নতুন গান নিয়ে তিনি বলেন, ‘এই সিজনে প্রতিভাবান সব শিল্পীদের একত্রিত করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমি খুবই আশাবাদী যে, প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন।’

বিষয়:কোক স্টুডিও কোক স্টুডিও বাংলা গান সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…