জনপদ

হরতালে সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণ

সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণের ঘটনা, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতালের সময় সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণের দৃশ্য, পুলিশ ও সাধারণ মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার দুদিনব্যাপী হরতালের প্রথম দিনে পুরান ঢাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে এ ঘটনা ঘটে৷ বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি জানান, রোববার সকালের দিকে অটোরিকশায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় সিদ্দিকবাজারের কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে এই ককটেল ছোড়া হয়। পরে এ থেকে অটোরিকশাটিতে আগুনও লেগে যায়।

তিনি আরও জানান, সিদ্দিকবাজার ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে।

রোববার সকাল থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো। গত সপ্তাহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

বিষয়:ককটেল বিস্ফোরণ পুরান ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…