রাজনীতি

ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত ও চক্রান্ত: মির্জা ফখরুল

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার উস্কানি দিচ্ছে, ইচ্ছে করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত ও চক্রান্ত। সরকার বিভিন্ন সংস্থাকে দিয়ে এগুলো করছে।

তিনি আজ গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই কথা বলেন।

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে, অথচ তারা পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশিরা কেন এসেছে তা নিয়ে কথা হচ্ছে। তারা গণতন্ত্র আছে কিনা তা জানতে চায়, মানবাধিকার পরিস্থিতি আছে কিনা তা জানতে চায়। এতে বোঝা যায় দেশে নির্বাচনী পরিবেশ নেই, গণতন্ত্র নেই। সেজন্যই বিদেশিরা এসেছে।

বিষয়:গণতন্ত্র বিএনপির মহাসচিব মানবাধিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…