চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাটকা বিরোধী অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা

সাঈদ পান্থ সাঈদ পান্থ
১০:৫৭ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অপরাধ, জনপদ, বরিশাল
A A
বাংলাদেশের সমুদ্র ও নদী অঞ্চলে জাটকা বিরোধী অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল জেলার হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় অবৈধ জেলেদের হামলায় কোস্টগার্ডের একজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

বুধবার ( ৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, ওইদিন দিবাগত রাত নয়টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশনের (হিজলা) কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলার নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনায় নামেন।

অভিযান চলাকালীন মাঝেরচর এলাকায় পৌঁছলে আকস্মিকভাবে ৪০ থেকে ৫০ জনের জেলের একটি সংঘবদ্ধ দল ৭ থেকে ৮টি কাঠের ট্রলার নিয়ে এসে অভিযানিক দলের ওপর অর্তকিতভাবে হামলা চালায়। হামলাকারীরা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্য করে লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ চালায়। এসময় হামলায় কোস্টগার্ডের সদস্য এম মনজুরুল আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে আহত কোস্টগার্ডের সদস্যকে তাদের বহনকৃত ফার্স্টএইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরও জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। একপর্যায়ে হামলাকারী জেলেরা পিছু হটার পর ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার ও একটি পাইজাল জব্দ করেছে অভিযানিক দলের সদস্যরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে অভিযানিক দলের সদস্যরা একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করেন। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম উল্লেখ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোস্টগার্ডজাটকা বিরোধী অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT