বাংলাদেশ

নিজেদেরকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে

ক্লাব নটরডেমিয়ান্সের ৪০তম বিএসএস এর নটরডেমিয়ানদের সংবর্ধনা

অতিথিরা স্বীকৃতি ও সম্মাননা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিথিরা একটি অনুষ্ঠানে স্বীকৃতি ও সম্মাননা প্রদান করছেন, যেখানে একটি পুরস্কার হস্তান্তর হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ডিকশনারি থেকে ‘আমলাতান্ত্রিক জটিলতা’ শব্দটি মুছে ফেলার জন্য অনুজ নটরডেমিয়ানদের প্রতি আহ্বান জানালেন সিনিয়ররা।

নিজেদেরকে জনগণের সেবক হিসেবে কাজ ভাবতে এবং কাজ করার পরামর্শ দেন। আমরা যে নটরডেমিয়ান এবং সবার চেয়ে আলাদা – সেটা আমাদের কাজের মাধ্যমে বহিঃপ্রকাশ করতে হবে।

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গতকাল শুক্রবার নটরডেম কলেজের ৪০তম বিসিএস ব্যাচের সুপারিশপ্রাপ্ত প্রাক্তন ৬১ জন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।

ক্লাব নটরডেমিয়ান্সের সম্মানিত প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রেফায়েত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং ক্লাবের বিভিন্ন ক্যাডারের বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় অন্যান্য সদস্যের মধ্যে ক্লাবের ফাউন্ডার মেম্বার সিনিয়র সচিব (অব.) হেদায়েতুল্লাহ আল-মামুন, অতিরিক্ত সচিব (অব.) রফিকুজ্জামান, ডিআইজি (অব.) রফিকুল ইসলামসহ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণ করছেন একজন যুবক, অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ প্রধান অতিথির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট বলেন, নটরডেম কলেজের বিভিন্ন ব্যাচের সিনিয়র এবং জুনিয়র মধ্যে যে ভাতৃত্ববোধের যে শিক্ষা আমরা কলেজ জীবনে শিক্ষালাভ করেছি; কর্মজীবনেও তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে হবে। জনগণের সেবক হিসবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…