চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএজি কার্যালয়ের বিশেষ সেবা সপ্তাহের সমাপনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২০, মে ২০২৬
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাত দিনের বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়। সমাপনী দিনে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন সংশ্লিষ্ট ১৭টি অডিট অধিদপ্তরে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

সেসময় ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) মো. শরীফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১-০৫-২০২৬ খ্রি. তারিখে সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিস এবং অডিট অধিদপ্তরসমূহে বিশেষ সেবা কার্যক্রম সিএজি মোঃ নূরুল ইসলাম অনলাইনে উদ্বোধন করেন।

বিশেষ সেবা সপ্তাহে পরিচালিত কার্যক্রমের মধ্যে Audit Management and Monitoring System (AMMS-2)-এর মাধ্যমে অডিট আপত্তির জবাব গ্রহণ, যথাযথ তথ্য ও প্রমাণকসহ ব্রডশিট জবাবের ভিত্তিতে দ্রুত আপত্তি নিষ্পত্তি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অডিট আপত্তির Reconciliation এবং NOC প্রদানসহ অন্যান্য কার্যক্রম সিএজি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে সিএজি বলেন, জনগণের জন্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে হিসাব ও নিরীক্ষা কার্যক্রমকে অধিকতর কার্যকর, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করণের জন্য সিএজি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরসমূহের কর্মকর্তাগণ বিশেষ সেবা সপ্তাহ সপ্তাহ উপলক্ষ্যে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রদত্ত সেবার Feedback সম্পর্কে সিএজিকে অবহিত করেন।

Reneta

সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১ মে থেকে ১৯ মে পর্যন্ত ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসি-সহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিসমূহ, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএও, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়। বিশেষ সেবা কার্যক্রমে দেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ কার্যালয় ও অডিট অধিদপ্তর হতে সর্বমোট ১,০৮,৩৪৬ জন সেবাগ্রহীতাগণকে দ্রুত বিভিন্ন সেবা প্রদান করা হয় এবং এতদ্সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বিধিবিধান মোতাবেক সুষ্ঠুভাবে সম্পাদন অধিকতর সহজ করার লক্ষ্যে সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ কার্যালয় ও অডিট অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন-সহ বিভিন্ন অফিসের সাথে ১৮৫টি সভার মাধ্যমে ৯৫৩ জন প্রতিনিধির সাথে মতবিনিময় করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অডিট অধিদপ্তর পরিদর্শনবিশেষ সেবা সপ্তাহসিএজি কার্যালয়।
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা

জুন ২৩, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

জুন ২৩, ২০২৬

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT