অপরাধ

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণঅভ্যুত্থানের সময় থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণাও করেছেন তিনি। 

রোববার (১০ আগস্ট) সচিবলায়ের এক বিবৃতিতে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিউমার্কেট এলাকায় যে ১১০০ অস্ত্র পাওয়া গেছে সেগুলো দেশীয় অস্ত্র। এগুলো কারা তৈরি করে সেখানে মনোযোগ দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অস্ত্র ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র নয়।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সব প্রকারের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি ভালো থাকবে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনকে কেন্দ্র করে নয়, নির্বাচন সুষ্ঠু হবে।

গাজীপুরের সাংবাদিক হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের এ ঘটনা খুবই দুঃখজনক। এ রকম ঘটনা ঘটুক, আমরা তা চাই না। বেশিরভাগ অপরাধীকে আটক করা হয়েছে। তারা যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেটা নিশ্চিত করা হবে। খুব তাড়াতাড়ি চার্জশিট দেওয়া হবে।

বিষয়:আইনশৃঙ্খলা বাহিনী গণঅভ্যুত্থান জাতীয় নির্বাচন পুরস্কার ঘোষণা লুট হওয়া অস্ত্র উদ্ধার স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…