চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সায়েন্সল্যাব এলাকায় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই মধ্যে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে হামলা করার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের ধাওয়া দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষে রূপ নেয়।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা এখনো জানি না। তবে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের বিক্ষোভে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

এদিকে রাজধানীর নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করে কোটাবিরোধী আন্দোলন করছে বেসরিকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে কুড়িল, প্রগতি সরণি, নতুন বাজার, বাড্ডা এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

Reneta

আন্দোলনকারী শিক্ষার্থীরা হাতে লাঠিসোঁটা নিয়ে নতুন বাজার এলাকায় অবস্থান করছে। সকালে আন্দোলনকারীরা অবরোধের সমর্থনে রাস্তায় অবস্থান নিলে তাদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের হামলার প্রতিবাদে ও সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলের দাবিতে তারা এ আন্দোলন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনকারী শিক্ষার্থীছাত্রলীগসংঘর্ষসায়েন্সল্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT