চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
১২:১৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অপরাধ, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সিগঞ্জের চরকেওয়ারে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। 

(১৩ এপ্রিল) শনিবার ভোরে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি গ্রামের মামুন ও নজির হালদার গ্রুপের সঙ্গে আহম্মেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

এতে আহম্মদ গ্রুপের পরভেজ খা ও রাব্বি খা গুলিবিদ্ধ হলে তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ পারভেজ খা মারা যান।

সদর সার্কেল থানার কর্মকর্তা থান্ডার খায়রুল ইসলাম জানান,  আধিপত্য বিস্তার নিয়ে মামুন হালদার ও নজির হালদার গ্রুপের সাথে আহমদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছিলো। এ নিয়ে এর আগেও কয়েক দফা সংর্ঘষে লিপ্ত হয় গ্রুপ দুটি। তারই ধারাবাহিকতায় শনিবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় ২ গ্রুপের সমর্থকরা।

এই বিষয়ে আহমদ জানান,আধিপত্য বিস্তার নিয়ে শনিবার ভোরে মামুন হালদারের ভাই সেলিম হালদার গ্রুপের লোকজন তার কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।  সেসময় তার কর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর গুলি ছোঁড়া হয়। এতে ২ কর্মী গুলিবিদ্ধ হন। পরে তাদের একজন মারা যান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সৌদিতে থাকা মামুন হালদার মুঠো ফোনে পাল্টা অভিযোগ করে বলেন,শুক্রবার বিকাল থেকে তার লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো আহমদ গ্রুপের সন্ত্রাসীরা। শনিবার ভোরে তার কর্মীদের  বাড়িঘরে  আহমদ গ্রুপের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটালে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে তার গ্রুপের ৮ থেকে ১০ জন কর্মী আহত হন।

Reneta

পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ গ্রুপের সংঘর্ষআওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ‘আউটডোর এসি’ ভাইরাল, কমাতে পারে ৩-৬ ডিগ্রি তাপমাত্রা

জুন ২৯, ২০২৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT