জনপদ

ধোলাইখালে সংঘর্ষ: পুলিশসহ আহত বিএনপির একাধিক নেতাকর্মী

ধোলাইখালে সংঘর্ষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোলাইখালে সংঘর্ষের সময় নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুরান ঢাকার ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের সাথে নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) দুপুরে ধোলাইখাল মোড়ে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিএনপির নেতাকর্মীদের। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। তার মাথা থেকে রক্ত ঝরতেও দেখা গেছে। পরবর্তীতে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার বেলা এগারোটায় রাজধানীর নয়াবাজারে অবস্থান কর্মসূচির কথা থাকলেও পুলিশের অনুমতি না থাকায় প্রায় দেড় কিলোমিটার দূরে ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচি করে বিএনপি৷ সেখানেও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়৷

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরে যেতে বলে পুলিশ। সেসময় তারা অবস্থান কর্মসূচি পালন নিয়ে অনড় অবস্থানের কথা জানায়। তখন বিএনপির নেতাকর্মীরা সরে না যাওয়ায় একপর্যায়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। বর্তমানে ধোলাইখাল এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অন্যদিকে, পুলিশ থেকে কিছুটা দূরে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যায় নেতাকর্মীরা।

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যরা ধোলাইখালে মোবাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোলাইখালের সংঘর্ষে আহত হয়েছেন এসআই নাহিদুল ইসলাম। তিনি বলেন, গলির ভেতর থেকে ৩০/৪০ জন এসে আমাকে আঘাত করে। আমার মাথা ফেটে গেছে।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন বলেন, ধোলাইখালে একটু সমস্যা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছি।

ধোলাইখালে সংঘর্ষের সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গতকাল শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশ দ্বারে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বিষয়:অবস্থান কর্মসূচি আহত ধোলাইখাল নেতাকর্মী সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…