চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি: ইসি মাছউদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর সিটি কর্পোরেশন নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। রমজান মাস শেষে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনও অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে।

Banglabid

তিনি বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।

নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান আইন অনুযায়ী এখনো বহাল রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে এ বিধান বাতিল করেছে। বিষয়টি নিয়ে আইনি স্পষ্টতা প্রয়োজন রয়েছে।

নির্বাচন কমিশনার আরও বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সুরাহা হবে বলে আশা করা হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, আইন প্রণয়ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়; ইসির মূল দায়িত্ব হলো আইন অনুযায়ী নির্বাচন আয়োজন করা।

Reneta

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশননির্বাচন কমিশনারনির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদসিটি কর্পোরেশন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬

টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT