চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওরাল ক্যান্সার সম্পর্কে সচেতন হতে হবে’ 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৩, মে ২০২৪
স্বাস্থ্য
A A

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সিমিন হোসেন (রিমি) বলেছেন, বাংলাদেশে দিন দিন ওরাল ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ওরাল ক্যান্সার সম্পর্কে নাগরিকদের সচেতন হতে হবে।

আজ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং প্রতিমন্ত্রীর সহযোগিতায় আয়োজিত ওরাল ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে মূলত লিভার, স্তন, কোলন ও ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে অধিকাংশ ওরাল ক্যান্সারে আক্রান্ত রোগীরা জানেন না কিভাবে এই ক্যান্সার সংক্রমিত হয়। ওরাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ক্যান্সার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন, পান, জর্দা গুল ইত্যাদির মাধ্যমে ওরাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এসব দ্রব্য সেবন থেকে বিরত থাকার জন্য প্রতিমন্ত্রী আহ্বান জানান। ওরাল ক্যান্সার প্রতিরোধে রাতে ঘুমানোর পূর্বে উত্তম রূপে দাঁত ব্রাশ করার পরামর্শ দেন।

তিনি বলেন , মে মাস ওরাল ক্যান্সার প্রতিরোধের মাস। শান্তি ফাউন্ডেশনে ওরাল ক্যান্সার পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী আরোও বলেন, ক্যান্সারের চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা। শুধু সরকারি অনুদানের মাধ্যমে দেশের সকল ক্যান্সার রোগে আক্রান্ত রোগীর পাশে দাঁড়ানোর সম্ভব নয়। এই লক্ষ্যে দেশের বৃত্তশালী মানুষদের মানবিক হয়ে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ এবং শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন শাহিদা আখতার উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওরাল ক্যান্সারমহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীশান্তি ক্যান্সার ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুশ-ইনের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাড়ে ৪ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ১০, ২০২৬
ছবি: এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন

ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের, দ্রুত সমাধানের তাগিদ

জুন ১০, ২০২৬

রইদ: প্রেম যখন প্রাপ্তির নয়, বরং ধারণ করার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT