চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বাইরে প্রথম সিনেপ্লেক্স, চট্টগ্রামবাসীর উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
চট্টগ্রামে সিনেপ্লেক্স উদ্বোধন উপলক্ষে জনসমাগম ও উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বসুন্ধরা সিটি, মহাখালির এসকেএস টাওয়ার, মিরপুর, ধানমন্ডি, বিজয় সরণির পর এবার চট্টগ্রামে চালু হলো স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। দেশের সর্বাধুনিক এই সিনে থিয়েটারটি চালু হওয়ার বিষয়টি নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই চট্টগ্রামবাসীর।

শুক্রবার বিকেলে সরেজমিনে চট্টগ্রামের চকবাজার এলাকা ঘুরে দেখা যায়, সেখানকার বালি অর্কিড শপিং মলে তিনটি স্ক্রিন নিয়ে ৪৮০ সিটের সিনেপ্লেক্স চালু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামবাসীর ব্যাপক উচ্ছ্বসিত। তারা বলছেন, এর মাধ্যমে চট্টগ্রামের সিনেমাপ্রেমীদের দীর্ঘদিনের আশা পূরণ হলো।

Banglabid

চট্রগ্রাম সরকারি কলেজ মাঠে একাধিক শিক্ষার্থীদের সঙ্গে সিনেপ্লেক্স চালুর ব্যাপারে কথা হয়। তারা জানান, এতদিন চট্টগ্রামে আধুনিক সিনেমা হল ছিল না। অবশেষে তারা বিশ্বের সব বড় বড় সিনেমা দেখতে পাবেন। সেইসাথে দেশের সিনেমাও উপভোগ করতে পারবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইফুল কবির নামে এক শিক্ষার্থী বলেন, উন্নত পরিবেশ ছিল না বিধায় এতদিন সিনেমা হলে গিয়ে ছবি দেখিনি। ঢাকায় গেলে সিনেপ্লেক্সে গিয়ে ছবি দেখা হতো। এখন থেকে নিয়মিত পছন্দের ছবিগুলো দেখতে পারবো।

স্টেশন এলাকার রহমতুল্লাহ নামে এক হোটেল ব্যবসায়ী বলেন, আগে সিনেমা হলে গিয়ে শাকিব খান ও কাজী মারুফের ছবি দেখতাম। এখন তাদের ছবি কম হওয়ার আর সেভাবে হলে যাই না। তবে ইউটিউবে তামিল সিনেমা দেখি। যেহেতু সিনেপ্লেক্স এসেছে মাঝেমধ্যে গিয়ে ছবি দেখবো।

Reneta

চট্টগ্রামে প্রথম সিনেপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ সন্ধ্যায় সিনেপ্লেক্স উদ্বোধনের খবরে শপিং কমপ্লেক্সের সামনে উৎসুক জনতার ভীড় দেখা যায়। চোখে পড়ে, অনেকেই পরিবার নিয়ে স্টার সিনেপ্লেক্সে প্রথমদিন ছবি দেখতে এসেছেন।

চট্টগ্রামের সিনেপ্লেক্সের উদ্বোধন আয়োজনে আসেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, চিত্রনায়িকা পরীমনি, শরিফুল রাজ, সালমান মুক্তাদির, সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবর রহমান রুহেলসহ স্থানীয় সংস্কৃতিজন।

সিনেপ্লেক্সের চেয়ারম্যান রুহেল বলেন, আমার শহরে সিনেপ্লেক্স চালু করতে পেরে খুশি। ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সিনেমা দেখার উপযুক্ত পরিবেশ করছি। আমাদের বিশ্বাস দর্শকরা হলে আসবেন। তৃপ্তি নিয়ে উপভোগ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামপরীরাজলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT