চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় সংকট কাটাতে সাহসী সিদ্ধান্ত দরকার

নতুন সরকারের কাছে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রত্যাশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

দেশের সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করে এক গুচ্ছ প্রত্যাশার কথা জানিয়েছেন এর সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল।

চলচ্চিত্রকে বিশ্বমানের করা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রেক্ষাগৃহের উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ দিয়ে উজ্জ্বল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলচ্চিত্রের উন্নয়নে গাজীপুরে ফিল্ম সিটি গড়ার উদ্যোগ নিয়েছিলেন। বিএনপির নতুন সরকার ফিল্ম সিটির উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করবে বলে আমি আশা করি।

তিনি বলেন, বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক মানের করে বৈশ্বিক বাজার ধরতে সরকারের সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন। একইসাথে গ্লোবাল ভিলেজের এই যুগে বিশ্বের বিভিন্ন দেশের ভালো ভালো সিনেমা দেশি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রেক্ষাগৃহকে বাঁচিয়ে রাখতে হলে এর কোন বিকল্প নেই। কারণ, প্রেক্ষাগৃহ লাভবান হয়ে টিকে থাকলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে।

আওলাদ হোসেন উজ্জ্বল জানান, বিগত সরকারগুলোর সময়ে চলচ্চিত্র শিল্প নানা ধরনের সংকটের মধ্যদিয়ে গেছে। ভালো সিনেমার অভাবে দেশের বহু প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে। এই সংকট কাটিয়ে উঠতে হলে এদিকে নজর দেওয়ার বিকল্প নেই।

প্রদর্শক সমিতির সভাপতি বলেন, বিগত ১৭ বছরে এফডিসি গতিশীল ছিল না। এফডিসিকে যেন আরও গতিশীল করতে হবে। শিল্পচর্চার পরিবেশ নির্বিঘ্ন করা এবং পরিধি বাড়াতে হবে। নতুন সরকারের কাছে আরও চাইব, সিনেমা হল যাতে বাড়ানো হয়।

Reneta

দেশের বিভিন্ন শপিং মল এবং মার্কেটে সিনেমা হল চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে বলেও এসময় বলেন সমিতির সভাপতি। চলচ্চিত্রশিল্পের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সারাদেশে আধুনিক ও মানসম্মত সিনেমা হল নির্মাণ বা পুনরুদ্ধারে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

অনুদানের সিনেমা নিয়েও কথা বলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি। তিনি বলেন, সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। যোগ্য নির্মাতা ও গল্পকে অগ্রাধিকার দিয়ে অনুদান দিলে প্রকৃত মেধাবীরা কাজের সুযোগ পাবেন, দেশের চলচ্চিত্রশিল্প আরও সমৃদ্ধ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওলাদ হোসেন উজ্জ্বল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভয় আর রহস্য নিয়ে বাংলাদেশে আসছে ‘স্ক্রিম ৭’!

পরবর্তী

ভারত-পাকিস্তান সেমিফাইনাল হচ্ছে না

পরবর্তী

ভারত-পাকিস্তান সেমিফাইনাল হচ্ছে না

ঘর মানেই কি শুধু মানুষ? তারকাবহুল ‘মিউ’ বলছে অন্য গল্প

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT