চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাপ্তাহিক বিনোদন বিচিত্রার সম্পাদক আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
প্রতিষ্ঠানিক পোশাক পরিহিত একজন ব্যক্তি, কালো চশমা পরা, পেছনে কিছু মানুষ ও টেন্ট দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।

দেওয়ান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ।

পলাশ জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন দেওয়ান হাবিব৷ দীর্ঘ মেয়াদে চলছিলো চিকিৎসা। সবশেষ রাজধানীর একটি হাসপাতালে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন দেওয়ান হাবিব। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সিদ্দিকুর রহমান পলাশ আরও জানান, মরহুমের নামাজের জানাজা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হবে।

সাংবাদিক দেওয়ান হাবিব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে সাপ্তাহিক বিনোদন বিচিত্রা ম্যাগাজিনটি প্রকাশ করে আসছিলেন তিনি।

এছাড়া নাটক প্রযোজনার সাথেও জড়িত ছিলেন তিনি। সালমান শাহ ও শমী কায়সারকে নিয়ে করা অরুণ চৌধুরীর নাটকটির প্রযোজকও ছিলেন দেওয়ান হাবিব। তার মৃত্যুতে সিনেসাংবাদিক থেকে শুরু করে নাটক সিনেমার মানুষরাও শোক প্রকাশ করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাগজদেওয়ান হাবিববিচিত্রালিড বিনোদনসাপ্তাহিক বিনোদন বিচিত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT