চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটির রাজা পঙ্কজ, পারিশ্রমিকেও সর্বোচ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৮, জুন ২০২২
বিনোদন
A A

করোনাকালে বিনোদনের অন্যতম বড় মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে ওটিটি প্লাটফর্ম। বর্তমানে যেখানে সিরিজ কিংবা সিনেমার মাধ্যমে যুক্ত হচ্ছেন একের পর এক বলিউড তারকারা। তবে সময়ের সাথে সাথে ওটিটির বিবর্তনে বলিউড তারকা পঙ্কজ ত্রিপাঠি হয়ে উঠেছেন এই অঙ্গনের রাজা। শুধু তাই নয়, পারিশ্রমিকেও এই তারকা এখন সেরাদের তালিকায়।

তবে সত্যিই কি পঙ্কজ ত্রিপাঠি ওটিটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতা? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি কীভাবে নিজেকে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা বলতে পারি, যখন আমি জানি না যে বাকিরা কত পারিশ্রমিক পাচ্ছে? আর টাকা, পয়সা হাতের ময়লার মত আসবে-যাবে, আবার সাবান-পানির মত ধূয়ে যাবে এমন কিছু জিনিস।”

তিনি আরও প্রকাশ করেন যে, আমার কাছে অভিনেতাদের পারিশ্রমিক ও সিনেমার বক্স অফিসের খবর প্রকাশের বিষয়টাও খুবই অপ্রাসঙ্গিক মনে হয়। কেননা এসব খবর থেকে সাধারণ মানুষের জীবনে নতুন কোন প্রভাব পড়বে না।

তবে নিজের জনপ্রিয়তার সম্পূর্ণ প্রশংসাই পঙ্কজ ত্রিপাঠি দিলেন ওটিটিকে। এবিষয়ে তিনি বলেন, আজ আমি যেখানে আছি তা একমাত্র আমি যে ধরনের চরিত্রে কাজ করেছি তার জন্যই। আমি আমার চরিত্রগুলোর তুলনায় ভীষণই ক্ষুদ্র। আমার যে প্রসার ঘটেছে, তা একমাত্র ওটিটির জন্যই।

‘লুডো’ হোক কিংবা ‘কাগজ’! পঙ্কজ ত্রিপাঠির ভাল কাজের তালিকায় থাকা একগুচ্ছ ওয়েব সিরিজকেও তিনি এগিয়ে রাখতে চান তার ক্যারিয়ারের ভালো কাজ হিসেবে। এখনও একগুচ্ছ কাজের প্রস্তাব পঙ্কজ ত্রিপাঠির হাতে। তবে ওটিটি হোক কিংবা বড় পর্দা, মন খুলে অভিনয় করে যেতে চান পঙ্কজ ত্রিপাঠি। – কইমই ডটকম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিওটিটি প্ল্যাটফর্মওয়েব সিরিজকাগজগ্যাংস অব ওয়াসিপুরপঙ্কজ ত্রিপাঠিবলিউডভারতলুডু
শেয়ারTweetPin

সর্বশেষ

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT