চুয়াডাঙ্গা

কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা, তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি

চুয়াডাঙ্গায় কুয়াশার মধ্যে তিনজন যুবক ধোঁয়া জ্বলছে এমন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় কুয়াশার চাদরে ঢাকা রাস্তায় তিন যুবক ধোঁয়া জ্বলছে এমন অবস্থায় দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চুয়াডাঙ্গা। তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এ জেলায় শীত জেঁকে বসেছে। দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তর দিক থেকে আসা হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

দ্রুত তাপমাত্রা কমার কারণে জনদুর্ভোগ বেড়ে গেছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছে। জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

বিষয়:আবহাওয়া পর্যবেক্ষণাগার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…