চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রী

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
৩:২৬ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গায় কুয়াশায় ঢাকা রাস্তা ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় প্রচন্ড শীতে গোটা চুয়াডাঙ্গা জেলা থমকে গেছে। শীত ও কুয়াশায় জেলার মানুষ কাহিল হয়ে পড়ছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জোষ্ঠ্য পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড থাকায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। আসছে সপ্তাহে শীতের প্রকোপ আরও বেশি হবে বলে তিনি জানান।

Banglabid

গত ১৯ নভেম্বর থেকে এ জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। গত এক সপ্তায় চুয়াডাঙ্গা জেলায় ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। প্রায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলছে না। প্রত্যেকদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে হাঁড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, জেলা পরিষদ ও এনজিওদের কাছ থেকে পাওয়া প্রায় ৭০০ কম্বল মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। আর শীতে কর্মহীন মানুষের খাবারের ব্যবস্থার জন্য চেষ্টা চালানো হবে।

বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই যানবাহন চলাচল কম করছে। যাত্রী সংখ্যা কম থাকায় পরিবহনের শিডিউল বাতিল করা হচ্ছে। রাস্তাঘাট, হাটেবাজারে জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ দশমিক ২ ডিগ্রীচুয়াডাঙ্গারেকর্ডসর্বনিন্ম তাপমাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেক রহমানের যেসব বার্তা নিয়ে এলেন মির্জা ফখরুল

পরবর্তী

অনুরাগ কন্যার বিয়েতে তারকাদের ঢল!

পরবর্তী
বিবাহের মুহূর্তে নবদম্পতি হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুরাগ কন্যার বিয়েতে তারকাদের ঢল!

শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত

সর্বশেষ

পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT