চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় টানা তাপদহে জনজীবন ওষ্ঠাগত

চুয়াডাঙ্গায় তাপদাহে রাস্তায় বসে একজন ব্যক্তি, পাশে কাঁঠাল বিক্রি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় তাপদাহে জনজীবন বিপর্যস্ত, রাস্তায় বসে একজন ব্যক্তি কাঁঠাল বিক্রি করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তীব্র তাপদহে পুড়ছে চুয়াডাঙ্গা। চলতি মৌসুমে বেশ কয়েকদিন একটানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়। কিছুদিন স্বাভাবিক থাকলেও গত ৫ দিন তাপমাত্রা আবারও বেড়েছে।

গত সোমবার ও মঙ্গলবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বুধবার (মে) বেলা ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ২৪ শতাংশ।

এই তীব্র তাপদহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। টানা অতিরিক্ত গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। প্রাণিকূলেরও হাঁসফাঁস অবস্থা। তাপদহে সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী শুক্রবার পর্যন্ত এমন তাপমাত্রা থাকবে। এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন কিছুটা তাপমাত্রা কমবে।

বিষয়:চুয়াডাঙ্গা
প্রতিবেদক

রাজীব হাসান কচি

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…