চট্টগ্রাম

চবিতে যৌন নিপীড়ন: ৫ আসামীকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত পাঁচ আসামি, চবিতে যৌন নিপীড়ন মামলার তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত পাঁচ আসামি, চবিতে যৌন নিপীড়ন মামলার তদন্তের জন্য রিমান্ডে চায় পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা ৫ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ডে চেয়েছে হাটহাজারী থানা পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকায় শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ে বাবু ও আজিম এবং হাটহাজারী কলেজের শিক্ষার্থী শাওন ও মাসুদসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব চট্টগ্রাম। তাদের গতকাল শনিবার আদালতে হাজির করা হলে আদালত জেলে পাঠানোর আদেশ দেন।

একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাতে র‌্যাব সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীর ছেলে সাইফুলকে ও আটক করে। আজ বিকালে তাকে আদালতে পাঠানো হয় বলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।

গত ১৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬ তরুণের হাতে যৌননিপীড়ন ও মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এই রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিকাল গার্ডেন এলাকায় ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও করে তারা। সেসময় ছাত্রীর সাথে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।

এ ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুরো ঘটনার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের অনুসারী আজিম হোসেন।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রী যৌন নিপীড়ন শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…