চবিতে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধ স্থগিত

চবির গেটের সামনে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধের দৃশ্য, যেখানে ছাত্ররা রাস্তায় অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ বঞ্চিতদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে স্থগিত করা হয়েছে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিবেচনার আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অবরোধকারীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আন্দোলনরত ছাত্রলীগ কর্মী মোহম্মদ দেলোয়ার।
এর আগে অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুল থেকে শহরের উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি। পাশাপাশি শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
রোববার মধ্যরাতে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার পর পর পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে পদবঞ্চিতরা।






