চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্যাসের তীব্র সংকটের মধ্যে দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে পেট্রোবাংলা ভবন অবরোধের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে কর্মকর্তাদের ভবনে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে সেখান থেকে পেট্রোবাংলা ভবনের উদ্দেশে প্রতীকী মার্চ করে এনসিপির নেতাকর্মীরা। কর্মসূচির আয়োজন করে দলের ঢাকা মহানগর উত্তর শাখা।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পরিবর্তে পেট্রোবাংলা ও তিতাসের মতো প্রতিষ্ঠানগুলো দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, পেট্রোবাংলায় নিয়োগ ও পদোন্নতিকে কেন্দ্র করে বড় অঙ্কের অর্থের লেনদেন হয়।

তিনি আরও বলেন, পেট্রোবাংলার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অবরোধ করা হবে। গ্যাস–সংকট দ্রুত নিরসন না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মনসুর বলেন, আগামী ১০ আগস্টের মধ্যে গ্যাস–সংকটের সমাধান না হলে জনগণ গ্যাসের অফিস ঘেরাও করবে। তিনি অভিযোগ করেন, বিদ্যুতের মতো গ্যাসের দামও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং এমন সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বিদ্যুৎ উৎপাদন খাতে ৬৭ শতাংশ এবং সিএনজি খাতে ৫১ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। পাশাপাশি ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির বিতরণ চার্জ বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে। জ্বালানি বিভাগের অনুমোদন পেলে বিষয়টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে যাবে। পরে গণশুনানির মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধএনসিপিগ্যাসের দামজাতীয় নাগরিক পার্টিপেট্রোবাংলাবাড়ানোর উদ্যোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাকার্তায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু, ঢাকার বাতাসের মান কেমন?

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে স্পেনের অভিবাসন সংকটক রাজনৈতিক ঝড়ে পরিণত হয়!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসন সংকট, জরুরি বৈঠকে বসছে ইইউ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে যা বলল পেট্রোবাংলা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT