চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির আগে স্পিন আসতেই এলোমেলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন ও প্রস্তুতি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা বলের ক্রিকেটে আফগানিস্তানের স্পিন আক্রমণ সমীহ জাগানিয়া। ঘরের মাঠে প্রতিপক্ষের স্পিনারদের সামলাতে চট্টগ্রামে বানানো হয়েছে সবুজ ঘাসের উইকেট। তবুও স্পিনের বিপরীতে অস্বস্তিতে তামিম ইকবালের দল।

স্পিনার মুজিব উর রহমানের বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ারে রহমত শাহর হাতে ধরা পড়েছেন লিটন। ক্রিজ ছাড়ার আগে টাইগার ওপেনার করেন ৩৫ বলে ২ চার ও এক ছক্কায় ২৬ রান।

খানিক পর বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। স্পিন-অলরাউন্ডার মোহাম্মাদ নবির প্রথম বলে হাঁটু গেড়ে অলস ভঙ্গিতে সুইপ খেলতে গিয়ে তিনি ৩০ গজের ভেতর অভিষিক্ত সালিমের তালুবন্দি হন। শান্ত করে যান ১৬ বলে ২ চারে ১২ রান।

Banglabid

এর আগে লিটন দাসের সঙ্গে ৩০ রানের উদ্বোধনী জুটি গড়ার পর ফজলহক ফারুকির বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়ে ফেরেন তামিম।

বাঁহাতি পেসারদের ভেতরে আসা বলে তামিম ইকবালের দুর্বলতা আগে থেকেই। গতবছর দুদলের লড়াইয়ে সেটি দৃশ্যমান করে তোলেন ফজলহক ফারুকি। আফগানিস্তানের বাঁহাতি পেসার এবারও শিকারি হিসেবে আবির্ভূত হলেন তামিমের জন্য। চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে অফস্টাম্পের বাইরে করা সাধারণ এক ডেলিভারিতে টাইগার অধিনায়কে ফেরালেন আফগান পেসার।

জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়েছিলেন তামিম। একটু ভেতরে আসা বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। ২১ বলে দুটি চারে আনলাকি থার্টিনে ফেরেন তামিম। বাংলাদেশের সংগ্রহ তখন ৩০ রান।

Reneta

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.১ ওভারে ৩ উইকেটে ৮৪ রান। সাকিব আল হাসান ৪ ও তাওহিদ হৃদয় ৮ রানে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামটিম টাইগার্সতামিমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবৃষ্টিলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিআই পণ্যের মর্যাদা পেল বগুড়ার দই-ল্যাংড়া আম

পরবর্তী

প্রকাশ্যে রাজ-রাহুলের দ্বন্দ্ব

পরবর্তী
রাজ-রাহুলের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে রাজ-রাহুলের দ্বন্দ্ব

অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান ফুটবলারের রক্তাক্ত জামা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থকদের হামলায় রক্তাক্ত অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT