চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপুটে বোলিং চট্টগ্রামের, ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহীর সংগ্রহ ১৩৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল চলতি আসরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন চট্টগ্রাম রয়্যালস বোলাররা। ভালো শুরু পাওয়া রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটাররা ধুঁকেছে মিডলঅর্ডারে। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইনের ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে চট্টগ্রামকে ১৩৪ রানের লক্ষ্য দিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে রাজশাহীকে ব্যাটে আমন্ত্রণ জানান চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ গড়ে রাজশাহী।

উদ্বোধনীতে ৩০ রান তোলেন সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। ১৯ বলে ২১ রানে সাহিবজাদা ফিরলে জুটি ভাঙে। এরপর তানজিদ তামিম একপ্রান্ত আগলে রাখলেও ৬৭ রানে চার উইকেট হারায় রাজশাহী। একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৮), মুশফিকুর রহিম (০) ও আকবর আলি (৩)।

দলীয় ৮২ রানে পঞ্চম উইকেট হারায় দলটি। তানজিদ ফেরেন ৩ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৪১ রান করে। চার রান যোগ করতেই ষষ্ঠ উইকেট হারায় রাজশাহী। জেমস নিশাম ফেরেন ৬ রান করে। দ্রুতই ফিরে যান রায়ান বুর্ল, ৩ রান করেন। অষ্টম উইকেটে রিপন মণ্ডলকে নিয়ে ২৫ রান যোগ করেন সাকলাইন। দলীয় ১২৩ রানে সাকলাইন আউট হন। তার আগে ২ চার ও ৩ ছক্কায় ১৫ বলে ৩২ রান করেন।

১৩০ রানে নবম উইকেট হারায় রাজশাহী। রিপন মণ্ডল আউট হন ৮ বলে ১০ রান করে। পরে হাসান মুরাদ ও বিনুরা ফের্নান্দো মিলে ইনিংস শেষ করেন।

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন আমের জামাল ও শেখ মেহেদী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম রয়্যালসঢাকাবিপিএল ২০২৫রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT