চট্টগ্রাম

আওয়ামী লীগ কর্মীদের বাড়ি ভাড়া না দিতে চট্টগ্রাম পুলিশের আহবান

চট্টগ্রামে রিকশা চালকদের দুর্দশা ও যানজটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ কর্মীদের বাড়ি ভাড়া না দিতে মালিকদের প্রতি আহ্বান: চট্টগ্রাম পুলিশ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী থানা কর্তৃপক্ষ এই ঘোষণা দেন। ঘোষণার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে লুঙ্গি এবং জার্সি পরা এক যুবককে সিএনজিচালিত অটোরিকশা থেকে এই ঘোষণা করতে দেখা যায়।

যুবকের ঘোষণাতে বলা হয়, ‘কর্ণফুলী এলাকার সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া ভাড়া নিতে এলে আগে তাদের আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’

একই সঙ্গে মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সংগঠন (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতাকর্মীর কাউকে ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিষয়ে কথা বলতে গিয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ স্পষ্ট করে বলেন, এটি একটি “ভুল বোঝাবুঝি” ছিল যা পরে সংশোধন করা হয়েছে। এর অর্থ ছিল সাধারণভাবে সরকার-নিষিদ্ধ সকল সংগঠন, কোনও নির্দিষ্ট দল নয়,”।

বিষয়:আওয়ামী লীগ বাড়ি ভাড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…