চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ভরসায় সাকিবকে দলে টেনেছে চিটাগং কিংস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ডিসেম্বরের শেষ সপ্তাহে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। সরাসরি সাইনিংয়ে সাকিব আল হাসানকে দলে টেনেছে চিটাগং কিংস। চলতি পরিস্থিতিতে সাকিবের বিপিএলে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কিংসের মালিক সামির কাদের চৌধুরী অবশ্য শঙ্কা উড়িয়েই দিচ্ছেন। সাকিব খেলতে পারবেন, নিশ্চিত হয়েই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের ড্রাফট হয়েছে। সেখানে সাকিবকে দলে টানা সংক্রান্ত প্রশ্নে সামির কাদের জানিয়েছেন এমনটা। সাকিবের খেলার বিষয়ে কোনো সমস্যা হবে না বলেই আশাবাদী তিনি।

‘আমরা সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে, তখন আমরা চুক্তি করেছি। এছাড়া আমরা রংপুরের সঙ্গেও আলাপ করেছি যে, সাকিবের সঙ্গে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশা করি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছি। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর পরে (বিপিএলে) অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশা করি সবার আশা পূরণ করতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগাং কিংসড্রাফটবিপিএল ২০২৫লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT