চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩ ওভারে নেমে এলো খেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকদের ভিড়, ক্রিকেট ম্যাচ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে দুবার বৃষ্টির হানার পর আবারও শুরু হয়েছে খেলা। বিলম্ব হওয়ায় ইনিংসের ৭ ওভার কাটা হয়েছে। খেলা নেমে এসেছে ৪৩ ওভারে। আর ৮ ওভার ২ বল ব্যাট করার সুযোগ পাবে বাংলাদেশ। হাতে আছে ৩ উইকেট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকরা ৩৪.৩ ওভার ব্যাট করার পর দ্বিতীয়বার বৃষ্টি হানা দেয়। ৭ উইকেটে ১৪৪ রান তোলার পর থামে খেলা। ৬টা ৫০ মিনিটে আবারও গড়ায় ম্যাচ।

ওভার কমে যাওয়ায় সর্বোচ্চ তিন বোলার করতে পারবেন ৯ ওভার করে। আর দুই বোলার পারবেন ৮ ওভার করে। প্রথমবার বৃষ্টিতে আধাঘণ্টার মতো বন্ধ ছিল খেলা। তখন কাটা হয়নি কোনো ওভার।

Banglabid

প্রথমবারের বৃষ্টি-বিরতির পর আফগান স্পিনে চাপ বাড়ে টাইগারদের। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম সাজঘরে ফেরেন দ্রুত। আজমতউল্লাহ উমরজাইয়ের বলে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ নবী। পরে মুশফিককে ফেরান রশিদ খান।

সাকিব ১৪ ও মুশফিক করেন ১ রান। সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও। এক সিরিজ পর দলে ফেরা বাঁহাতি ৪ রান করে এলবিডব্লিউ হন রশিদের বলে। ফজলহক ফারুকির দ্বিতীয় শিকার হন মেহেদী হাসান মিরাজ। ২৩ বলে করেন মোটে ৫ রান। দেড়শর আগে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

সাদা বলের ক্রিকেটে আফগানিস্তানের স্পিন আক্রমণ সমীহ জাগানিয়া। ঘরের মাঠে প্রতিপক্ষ স্পিনারদের সামলাতে চট্টগ্রামে বানানো হয়েছে সবুজ ঘাসের উইকেট। তবুও স্পিনের বিপরীতে অস্বস্তি চলছেই তামিম ইকবালের দলের।

Reneta

স্পিনার মুজিব উর রহমানের বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ারে রহমত শাহর হাতে ধরা পড়েছেন লিটন। ক্রিজ ছাড়ার আগে টাইগার ওপেনার করেন ৩৫ বলে ২ চার ও এক ছক্কায় ২৬ রান।

সেটির খানিক পর বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। স্পিন-অলরাউন্ডার মোহাম্মাদ নবির প্রথম বলে হাঁটু গেড়ে অলস ভঙ্গিতে সুইপ খেলতে গিয়ে তিনি ৩০ গজের ভেতর অভিষিক্ত সালিমের তালুবন্দি হন। শান্ত করে যান ১৬ বলে ২ চারে ১২ রান।
আগে লিটন দাসের সঙ্গে ৩০ রানের উদ্বোধনী জুটি গড়ার পর ফজলহক ফারুকির বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়ে ফেরেন তামিম।

বাঁহাতি পেসারদের ভেতরে আসা বলে তামিম ইকবালের দুর্বলতা আগে থেকেই। গতবছর দুদলের লড়াইয়ে সেটি দৃশ্যমান করে তোলেন ফজলহক ফারুকি। আফগানিস্তানের বাঁহাতি পেসার এবারও শিকারি হিসেবে আবির্ভূত হয়েছেন তামিমের জন্য। চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে অফস্টাম্পের বাইরে করা সাধারণ এক ডেলিভারিতে টাইগার অধিনায়কে ফেরান আফগান পেসার।

জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়েছিলেন তামিম। একটু ভেতরে আসা বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। ২১ বলে দুটি চারে আনলাকি থার্টিনে ফেরেন তামিম। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩০ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামপ্রথম ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তানবৃষ্টিবৃষ্টি আইনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT