বাংলাদেশ

সীতাকুণ্ডের আগুন ৩৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, নিহত ৪৯

সীতাকুণ্ডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ধ্বংসপ্রাপ্ত কন্টেইনার. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে ট্রাক দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত কন্টেইনার ও ধোঁয়া উঠছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন ৩৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এলাকাকে ঝুঁকিমুক্ত ঘোষণা করে কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নেভানো যাবে বলে আশা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আগুন ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ২৩ জনের মরদেহ শনাক্ত করা গেছে। আর, ১৯ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহত ও দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার রাতে লাগা আগুনে পরপর ১৫ থেকে ২০টি কন্টেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় প্রতিটি কন্টেইনার একেকটি শক্তিশালী বোমায় পরিণত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ২৬ একর জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত। এতে কয়েক হাজার কন্টেইনার রয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়:আগুন সীতাকুণ্ডে আগুনে দগ্ধ সীতাকুণ্ডে বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…