বিনোদন

বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

চিরকুট ব্যান্ডের পাঁচ সদস্যের ছবি, সবাই কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরকুট ব্যান্ডের পাঁচ সদস্যের ছবি, তারা কালো পোশাক পরা এবং পেছনে লাল-সাদা স্ট্রাইপের ব্যাকড্রপ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুট এর সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয়সব গান সরাসরি শুনবেন লন্ডনের প্রবাসী বাঙালিরা। 

যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন যুক্তরাজ‍্য থেকে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস-এর কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।

তিনি জানান নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ড এর মে ফেয়ার ভেন্যুতে বিজয় দিবসের বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা অব্দি চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোন টিকেট। তবে রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশান করবে চিরকুট। কনসার্টটি নিয়ে সুমি বলেন, “বাংলাগানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্নসময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সাথে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।”

এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।

চিরকুট জানায়, কনসার্ট শেষেই দেশে ফিরে আসছে ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে চিরকুট।

বিষয়:গান চিরকুট বিজয় উৎসব বিজয় দিবস সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…