চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০৫, মে ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A
চিন্ময় দাসের গ্রেফতার দেখানোর জন্য পুলিশ ও আইনজীবীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সোমবার (৫ মে) সকালে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন।

সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেন। চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা আদালতে হাজির করা হয়নি কিন্তু ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে সংযুক্ত করা হয়।

Banglabid

জানা গেছে, চিন্ময়কাণ্ডে কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের একটি এবং পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে। হত্যা মামলার শুনানি সোমবার ভার্চুয়াল আদালতে হয়। বাকি তিনটির শুনানি মঙ্গলবার একইভাবে হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা তাকে বহনকারী প্রিজন ভ্যান আদালত এলাকায় আটকে রাখে তারা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

Reneta

সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবী আলিফ হত্যা মামলাচিন্ময় দাসচিন্ময় দাস গ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বক্স অফিসে ‘রেইড ২’ এর দাপট

পরবর্তী

সামিতের বাংলাদেশি পাসপোর্ট হল, এবার ফিফার অনুমোদনের অপেক্ষা

পরবর্তী
বাংলাদেশের পতাকা ধরে দাঁড়ানো ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সামিতের বাংলাদেশি পাসপোর্ট হল, এবার ফিফার অনুমোদনের অপেক্ষা

ইইউ রাষ্ট্রদূত জুলিও ডি ক্যার্লো সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সঠিক হতে হবে: ইইউ রাষ্ট্রদূত

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT