চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনের এয়ারলাইন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
চীনের এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল বোর্ড, চট্টগ্রাম-কুনমিং ফ্লাইটের তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসার জন্য বাংলাদেশিদের চীন ভ্রমণ সহজ করতে চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এয়ারলাইন্সের কর্মকর্তারা আজ চীন সফররত বাংলাদেশ প্রতিনিধিদলকে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ যাতে দক্ষিণ চীনের এই শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারেন সেজন্যই এই পরিকল্পনা।

চীন ইতিমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারণ করেছে। তবে চীন ভ্রমণের ক্ষেত্রে উচ্চ বিমান ভাড়াকে এই উদ্যোগের একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেছেন, চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে ফ্লাইট পরিচালিত হলে ভ্রমণ খরচ ও সময় কমে আসবে। ফলে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবার সুবিধা নিতে পারবেন।

Banglabid

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিংয়ের হাসপাতালগুলোর নির্দিষ্ট ফ্লোর শুধু বাংলাদেশিদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। এসব হাসপাতালে চিকিৎসা খরচও তুলনামূলক কম।

কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা-কুনমিং ফ্লাইটের বিমান ভাড়াও কমানোর উদ্যোগ নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হবে।

চীনের চিকিৎসা সুবিধাগুলো স্বচক্ষে দেখার সুযোগ করে দিতে এপ্রিলে মাসে বাংলাদেশের সাংবাদিকদের একটি দল কুনমিং যাবে। এর আগে গত মাসে প্রথমবারের মতো বাংলাদেশিদের একটি দল চিকিৎসার জন্য কুনমিং যায়। তারা হাসপাতালগুলোর মানের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে অনেকেই ভ্রমণ ব্যয় বেশি বলে জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুনমিংচায়না ইস্টার্ন এয়ারলাইন্সচীন ভ্রমণচীনের এয়ারলাইন্সঢাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্ক কার্নির ফলপ্রসূ ফোনালাপ

পরবর্তী

প্রতারণার শিকার হয়ে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু

পরবর্তী
বৃদ্ধ দম্পতি, সম্ভবত প্রতারণার শিকার, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার শিকার হয়ে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু

বাংলাদেশে শ্রমিকেরা জ্বালানি রূপান্তর প্রকল্পে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি রূপান্তরের সাথে শ্রমিকের অধিকার নিশ্চিতের তাগিদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT