চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ১০৪ শতাংশ শুল্ক আরোপের পর চীনের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সমস্ত আমদানির ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করার পর চীন এবং যুক্তরাষ্ট্র একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। উভয় দেশই কোনোভাবেই পশ্চাদপদ হতে রাজি নয়। চীন এই আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে।

আজ (৯ এপ্রিল) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, চীন এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইল হিসেবে এখছে এবং শেষ পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে।

ট্রাম্প প্রথমে চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছিলেন। তবে বেইজিংও এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করার পর, যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দেয়। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আগে থেকে আরোপিত শুল্কসহ, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের ওপর মোট শুল্ক বৃদ্ধি ১০৪ শতাংশে পৌঁছেছে।

চীনের প্রতিক্রিয়া

মঙ্গলবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইনের সঙ্গে এক ফোনালাপে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, তার দেশ সম্পূর্ণভাবে যেকোনো নেতিবাচক বাহ্যিক ঝুঁকি মোকাবেলা করার জন্য প্রস্তুত।

এছাড়া তিনি ২০২৫ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে স্থিতিশীল এবং সুস্থ অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখার বিষয়ে তার আস্থার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, চীনের মাক্রো অর্থনৈতিক নীতি এই বছর বিভিন্ন অনিশ্চয়তাকে পুরোপুরি বিবেচনা করে প্রণয়ন করা হয়েছে।

তিনি যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্যিক মনোভাবকে তীব্রভাবে সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের এই একতরফা শুল্ক পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মাবলীকে খর্ব করে। প্রোটেকশনিজম কোনো অবস্থাতেই লাভজনক নয়। প্রোটেকশনিজম কোথাও পৌঁছাতে পারে না। উন্মুক্ততা এবং সহযোগিতা হলো সবার জন্য সঠিক পথ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শুল্ক আরপশুল্ক আরোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT