চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
A A

পরিবেশ রক্ষা ও ক্ষতিগ্রস্ত প্রকৃতি পুনরুদ্ধারে আরও বড় উদ্যোগ নিয়েছে চীন। এ বছর দেশটির বিভিন্ন এলাকায় প্রযুক্তি ব্যবহার করে বন, মরুভূমি ও রেইনফরেস্টের পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলছে। আগামী কয়েক মাসে নতুন করে আরও বেশ কিছু পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।

উত্তর চীনের হ্যপেই প্রদেশের চাংচিয়াখৌ এলাকায় গাছ লাগানোর কাজে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন গবেষকরা। বালুময় জমিতে লাগানো চারার শিকড় যাতে মাটির আরও গভীরে যেতে পারে, সে জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ ‘রুট-গাইডিং টিউব’।

এই পদ্ধতিতে গাছের শিকড় গভীরে গিয়ে মাটির নিচের পানি পর্যন্ত পৌঁছাতে পারছে। ফলে গাছকে বাঁচিয়ে রাখতে প্রচলিত পদ্ধতিতে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন কমছে।

Banglabid

গবেষকদের তথ্য অনুযায়ী, নতুন এই পদ্ধতি ব্যবহারের ফলে প্রায় ৬৬৭ হেক্টর বালুময় জমিতে তিন বছর পরও বেঁচে থাকা গাছের হার প্রায় ৩৫ শতাংশ থেকে বেড়ে ৯২ শতাংশে দাঁড়িয়েছে।

হ্যপেই একাডেমি অব ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্ট সু চেনহুয়া বলেন, গাছের শিকড় এখন মাটির দুই থেকে তিন মিটার গভীরে পৌঁছেছে। ফলে চারাগুলো নিজেরাই মাটির নিচের পানি খুঁজে নিতে পারছে।

নাহার/হাশিম
তথ্য ও ছবি- সিসিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনের নতুন উদ্যোগপরিবেশ রক্ষাফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড সায়েন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT