অর্থনীতি

বাংলাদেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ

চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বব্যাপী উন্নতমানের নিটেড টেক্সটাইল, ডাইং প্রসেস এবং পোশাক উৎপাদনের জন্য স্বনামধন্য চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে বলা হয়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্ডা টেক্সটাইল কোং লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এতে বলা হয়, তারা অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন টেক্সটাইল ও ডাইং খাতে ১০০ মিলিয়ন ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আওতাধীন পোশাক শিল্পে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

বিষয়:বাংলাদেশ-চীন হান্ডা ইন্ডাস্ট্রিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…