রাজনীতি

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে চীন: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে চীন বিষয়ে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক চীন সফর শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য চীন আশাপ্রকাশ করেছে।

সোমবার ৩০ জুন দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, চীনের প্রতি আমাদের সমর্থনের কথা বলেছি।  রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে চীনের সহযোগিতার আহ্বান জানিয়েছি। তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আশাপ্রকাশ করেছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও উন্নয়ন-সহযোগী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথাও আমরা আলোচনা করেছি।

বিএনপির মহাসচিব জানান, সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে।

বিষয়:চীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…