স্বাস্থ্য

অন্তর্বর্তী সরকারের অনুরোধে মেডিকেল টিম পাঠিয়েছে চীন: রাষ্ট্রদূত

চীন থেকে মেডিকেল টিমের আগমন সংক্রান্ত সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন থেকে মেডিকেল টিমের বাংলাদেশে আগমনের সময়ের ছবি, যেখানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের সময় আহতদের উন্নত চিকিৎসা দিতে অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীনের একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে।

রোববার ২২ সেপ্টেম্বর সকালে তারা ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা দূতাবাস জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে জরুরি মেডিকেল টিম ঢাকায় পাঠিয়েছে চীন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক উপস্থিতি ছিলেন। মেডিকেল দলে রয়েছেন চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

মেডিকেল টিমের কার্যক্রম সম্পর্কে সোমবার চীন দূতাবাস বিস্তারিত জানাবে।

বিষয়:ইয়াও ওয়েন চীনা রাষ্ট্রদূত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…