চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন-রাশিয়ার সম্পর্ক অন্য দেশের জন্য হুমকি নয়: পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ১৭, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চীনের সাথে তার দেশের সম্পর্ককে অন্য কোন দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত হবে না।

সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে, গতকাল ১৬ মে বৃহস্পতিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছে পুতিন বলেন, মস্কো এবং বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক ও অংশীদারিত্বকে বিশ্বের স্থিতিশীলতা প্রতিষ্ঠার শক্তি হিসেবে দেখা উচিত।

তিনি বলেন, চীন-রাশিয়ার সম্পর্ক সাময়িক বিষয় নয় এবং এটি কারও বিরুদ্ধেও নয়। আমাদের মধ্যকার সহযোগিতা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন‍্য গুরুত্বপূর্ণ একটি নিয়ামক শক্তি। আমরা বহুমুখী বাস্তবতা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায্যতার নীতি এবং গণতান্ত্রিক বিশ্বব্যবস্থাকে রক্ষা করছি।

গতকাল পুতিন এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসময়য় পুতিনকে পঞ্চম মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানান শি। তারা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করেন, যা ১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়েছিল।

কয়েক বছর থেকে ইউক্রেন যুদ্ধ এবং দক্ষিণ চীন সাগর নিয়ে রাশিয়া ও চীনের সাথে পশ্চিমাদের সামরিক উত্তেজনা চলছে। অনেকেই বলে থাকেন, চীনের সমর্থন নিয়েই মূলত রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে। পাশাপাশি পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতেও যোগ দিতে অস্বীকার করেছে বেইজিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনপুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT