চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার প্রত্যয় চীনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন ও শি জিনপিং এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সবশেষ বৈঠকে শি জিন পিং এ প্রত্যয় ব্যক্ত করেন।

Banglabid

বৈঠকে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পেরুর রাজধানী লিমার একটি হোটেলে চীনের প্রেসিডেন্টের সাথে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের বৈঠক হয়েছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা-এপেক সম্মেলন উপলক্ষে তারা লিমায় অবস্থান করছেন। সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি হয়েছে।

বৈঠকে তাদের মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

Reneta

পেরুর রাজধানী লিমার যে হোটেলে চীনের প্রেসিডেন্ট অবস্থান করছিলেন, সেখানেই তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলন উপলক্ষে বর্তমানে তারা লিমায় অবস্থান করছেন।

সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বাইডেন ও সির মধ্যে গত সাত মাসের মধ্যে এটিই প্রথম বৈঠক।

সি বাইডেনকে বলেছেন, সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেও ‘চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল, চমৎকার ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের মধ্যে ‘উত্থান-পতন’ থাকার কথা স্বীকার করেছেন সি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সি বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা বাড়াতে এবং পার্থক্য সামলে চলার বিষয়ে কাজ করতে প্রস্তুত।

দুই নেতা সব সময় একমত না হলেও নিজেদের মধ্যে ‘অকপট’ ও ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে, শি’কে এমনটাই বলেছেন বাইডেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রসি জিন পিং
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT