চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে করোনার টেস্টিং কিট উপহার দিল চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনার টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে ১৫ হাজার ৪০০টি কোভিড-১৯ টেস্টিং কিট হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে রোগ নিয়ন্ত্রণ শাখায় এক অনুষ্ঠানে এগুলো হস্তান্তর করা হয়।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে প্রদত্ত এই সহায়তা, চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সংহতির আরেকটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

এই টেস্টিং কিটগুলো চীনের জরুরি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

Banglabid

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর মি. লি শাওপেং এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর হালিমুর রশীদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর হালিমুর রশীদ চীন সরকারের এই মহানুভব সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপেং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের দৃঢ় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবেলার গুরুত্ব তুলে ধরেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিড-১৯ টেস্টিং কিটস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিজ জয়ের মিশনে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরবর্তী

মাইলস্টোন ট্র‌্যাজেডি: শের-ই-বাংলায় শোক পালন

পরবর্তী
শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেট দলের শোভাযাত্রা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র‌্যাজেডি: শের-ই-বাংলায় শোক পালন

জনপ্রিয় ধর্মীয় নেতা ও বক্তারা সমাবেশে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো করে দেওয়া হবে: জামায়াতের আমীর

সর্বশেষ

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT