৩০ অক্টোবর ঢাকায় চীনের শিক্ষা এক্সিবিশন

৩০ অক্টোবর ঢাকায় চীনের শিক্ষা এক্সিবিশন, যেখানে ২১টি চীনা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চীনের বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং স্কলারশিপের সুযোগ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে স্টাডি ইন চায়না এক্সিবিশন ২০২৪। আগামী ৩০ অক্টোবর রাজধানীর শের-ই-বাংলা নগরের আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এই আয়োজন।
ঢাকাস্থ চীন দূতাবাসের সার্বিক সহায়তায় চাইনিজ সার্ভিস সেন্টার ফর স্কলারলি এক্সচেইঞ্জ (CSCSE), চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং মালিশা এডু যৌথভাবে আয়োজন করছে ‘‘স্টাডি ইন চায়না এক্সিবিশন-২০২৪”।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪-এ শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের ৫টিই চীনের। শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চীনের আছে ৫৭টি। এছাড়াও চীনের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু আছে।
ইতোমধ্যেই উচ্চ শিক্ষায় সুন্দর ভবিষ্যত গড়তে চীন হয়ে উঠছে অনন্য এক গন্তব্য। দেশটিতে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় ২ হাজার ৮৫০টি, যার মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যাই প্রায় আড়াই হাজার। এ ছাড়া বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান আছে প্রায় ৩০০। এ সব বিশ্ববিদ্যালয়ে আছে নানারকম স্কলারশিপের সুযোগ। উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরাও বেছে নিতে পারেন পছন্দ মত চীনের একটি বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে মালিশা এডুর ব্যবস্থাপনা পরিচালক মারুফ মোল্লা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, “এই এক্সিবিশনে চীনের ২১ টি বিশ্ববিদ্যালয় থেকে ৫০ জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। মেলার দর্শনাথীরা বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।”
রেজিস্ট্রেশনের জন্য নিচের লিংক ভিজিট করতে হবে। uphttp://www.studyinchinaexhibition.com/expo-sign-up
আগামী ৩০-ই অক্টোবর ২০২৪, বুধবার সকাল ৯টা থেকে বিকাল টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।



