গাজীপুর

গাজীপুরে অপহরণের চারদিন পর শিশুর লাশ উদ্ধার

শিশুর লাশ উদ্ধার, গাজীপুরে অপহরণের চারদিন পর. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে অপহরণের চারদিন পর শিশুর লাশ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের কোনাবাড়িতে অপহরণের চারদিন পর বাড়ির পাশের কলাবাগান থেকে তামিম নামে সাড়ে ৬ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার ১০ জুলাই দুপুরে বাড়ির পাশে কলাবাগানে অর্ধগলিত তামিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তদন্তের জন্য হাসপাতালে পাঠান।

তামিম ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মাটিজাপুর গ্রামের নাজমুল-এর ছেলে। নিহতের বাবা ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন।

এর আগে, ৬ জুলাই বিকালে নিখোঁজ এর পরে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। নিহত স্বজনরা জানান, নিখোঁজের একদিন পর অপরিচিত একটি নাম্বার থেকে ফোনে তামিমকে জীবিত ফেরত চাইলে ১০ লাখ টাকা লাগবে বলে দাবি করে।

পরে নিহতের বাবা অপহরণকারীর মুক্তিপনের দশ লাখ টাকা সাথে নিয়ে তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যান। কিন্তু অপহরণকারীর মোবাইল বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাশরাফ উদ্দিন।

বিষয়:শিশু অপহরণ শিশুর লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…